শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি হিল্লোল চাকমা।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হাসিবুল নাসিম সোহান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুজেল আহমদ, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সুহেল আহমদ এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী এনামুল হক এবং উপজেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা জামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সচেতন ও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
বক্তারা আরও বলেন, উপজেলা পর্যায়ে জলমহাল নিয়ে হেমন্ত মৌসুমে প্রায়ই বিভিন্ন ধরনের ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। এসব বিরোধ এড়াতে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
Leave a Reply