মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা জগন্নাথপুরে ৩৯ পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান,সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমি কৃতজ্ঞ: এমপি কয়ছর আহমদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত জগন্নাথপুরে লোমহর্ষক শাহনাজ হত্যা: ঘাতক জিতেশ গোপের মৃত্যুদণ্ড জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স শান্তিগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের শান্তিগঞ্জে এসএস বিল্ডার্সের চতুর্থ অফিস উদ্বোধন

জগন্নাথপুরে ৩৯ পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান,সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমি কৃতজ্ঞ: এমপি কয়ছর আহমদ

জগন্নাথপুরে ৩৯ পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান,সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমি কৃতজ্ঞ: এমপি কয়ছর আহমদ

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আন্তরিকতার সহিত কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কে নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে এদেশের সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ায় ধন্যবাদ  জ্ঞাপন করেন। সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, জগন্নাথপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা গত জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিশ্বাস করে বিপুল ভোটে নির্বাচিত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, এবার দুর্গা পূজায় বর্তমান সরকার বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন এটা শুধু আর্থিক সহযোগিতা নয় এটা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বিএনপির আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির যে সখ্য তৈরি হয়েছে কিছু দুষ্ট লোক তা বিনষ্ট করতে চায়। এজন্য আমাদের কে সজাগ থাকতে হবে। আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আমরা আমাদের আন্তরিকতা ও ভালোবাসা ধরে রাখতে চাই। তিনি গতকাল মঙ্গলবার দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত জিআরচাল এর অনুূদান ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার,সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ  মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক  কমিটির সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব,সাধারণ সম্পাদক বিভাষ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, পূজা ফ্রন্টের সভাপতি বাপপী রায়,সাধারণ সম্পাদক সুবল দেব প্রমুখ। সভায় প্রধান অতিথি মোহাম্মদ কয়ছর আহমদ এমপি  ৩৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে জিআর চালের ডিও তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com