মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা জগন্নাথপুরে ৩৯ পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান,সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমি কৃতজ্ঞ: এমপি কয়ছর আহমদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত জগন্নাথপুরে লোমহর্ষক শাহনাজ হত্যা: ঘাতক জিতেশ গোপের মৃত্যুদণ্ড জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স শান্তিগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের শান্তিগঞ্জে এসএস বিল্ডার্সের চতুর্থ অফিস উদ্বোধন

জগন্নাথপুরে লোমহর্ষক শাহনাজ হত্যা: ঘাতক জিতেশ গোপের মৃত্যুদণ্ড

জগন্নাথপুরে লোমহর্ষক শাহনাজ হত্যা: ঘাতক জিতেশ গোপের মৃত্যুদণ্ড

বিশেষপ্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের সৌদিপ্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে আসামি ঘাতক জিতেশ চন্দ্র গোপ কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া লাশ গুমের চেষ্টার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন।রায়ের আদেশ অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
অনুমোদন না পাওয়া পর্যন্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না বলেও রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে।তাঁকে কারাগারের নির্ধারিত সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।রায়ের নথি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত জিতেশ চন্দ্র গোপের বাবার নাম যাদব চন্দ্র গোপ এবং মায়ের নাম অনিতা রানি গোপ। তাঁর স্থায়ী বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তিনি জগন্নাথপুর পৌরশহরের সিএ মার্কেট এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করতেন।মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ঔষধ কেনার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না। অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজের পরদিন পৌরশহরের মির্জা আব্দুল মতিন মার্কেটে জিতেশ চন্দ্র গোপের ফার্মেসীর দোকান থেকে প্রবাসীর স্ত্রীর ৬ টুকরো লাশ উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যকাণ্ডের ঘটনায় পুরো জগন্নাথপুর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে।এ খুনের ঘটনায় জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে হত্যা ও অপরাধের আলামত গোপনের অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত তাঁর বিরুদ্ধে এ রায় দেন।রায়ের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচারিক ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com