‘ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে এবং উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার ফজল মিয়ার পরিচালনায় কর্মসূচি শুরু হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। মহড়া শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও মাফিক মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী এনামুল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবিদ উদ্দিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অফিস সহকারী মিঠু চক্রবর্তী।
এর আগে দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে ধারণা দিতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ফায়ারফাইটাররা মহড়ায় অংশ নেন।
Leave a Reply