সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, শান্তিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার সনাতন ধর্মাবলম্বীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মানিক লাল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুধা রঞ্জন মজুমদার এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দেবী দুর্গা শক্তি, সম্প্রীতি ও ন্যায়ের প্রতীক। তিনি সমাজ থেকে অন্যায়, অবিচার ও অশুভ শক্তির বিনাশ করে সত্য ও সুন্দর প্রতিষ্ঠার বার্তা নিয়ে আসেন।
তাঁরা আরও বলেন, বর্তমানে বিশ্বজুড়ে যুদ্ধ-বিগ্রহ, হানাহানি ও নানা ধরনের অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে বিজয়া দশমীর এই শুভক্ষণে দেবী দুর্গার কাছে তাঁদের প্রার্থনা, পৃথিবী থেকে সব ধরনের হিংসা-বিদ্বেষ দূর হোক। প্রতিটি মানুষ যেন শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে।
Leave a Reply