নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞ) আসনের সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ কয়ছর আহমেদ এমপি বলেছেন, পুলিশ জনগনের বন্ধু। পুলিশকে সত্যি কারের বন্ধু হিসেবে জনগনের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, কেউ অপরাধ করলে তার কোন রাজনৈতিক পরিচয় হবে না। অপরাধী কে অপরাধী হিসেবে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের বিদেশ থেকে টাকা দিয়ে দেশের বিভিন্ন স্হানে আগুন সন্ত্রাস চালিয়েছে। এটা কারো জন্য মঙ্গলজনক নয়। এই অগ্নি সন্ত্রাসী দের ক্ষমা নেই, এদের কে কঠোর হাতে দমন করতে হবে।কয়ছর আহমদ বলেন, আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ শান্তিপ্রিয় আমরা শান্তিতে আছি শান্তিতে থাকতে চাই। কোন নিষিদ্ধ সংগঠনের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। তিনি বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মাদক ও অনলাইন জোয়া জিরো টলারেন্স নীতিতে চলবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।তিনি বলেন,আমি নির্বাচনের পূর্বে অবহেলিত আমার নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে সুখবর শোনাব আল্লাহর রহমতে জগন্নাথপুরের বৃহৎ সমধল ও ইটাখোলা ব্রীজ একনেকে অনুমোদন হয়েছে ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে। জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞের ভঙ্গুর রাস্তাঘাটের উন্নয়নে ২শ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। আপনাদের সহযোগীতা নিয়ে দুটি উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করবো ইনশাআল্লাহ।কয়ছর আহমদ এমপি বৃহস্পতিবার বিকেলে নব নির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ,সুনামগঞ্জ জেলা জজ আদালতের পিপি জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র গোলাম মর্তুজা,জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, ছিলাউরা হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুপি মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ প্রমুখ।এরআগে নবনির্মিত ৫ তলা ভবনের উদ্ধোধন করেন সংসদ সদস্য মুহাম্মদ কয়ছর আহমেদ। এসময় সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। পরে এক বনাঢ্য র্যালী থানা ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। দৃষ্টিনন্দন নব নির্মিত ভবনটি পুলিশের দাপ্তরিক ও আবাসন সংকট নিরসনে ভূমিকা রাখবে। এলাকাবাসীর দাবী হচ্ছে, পুলিশ যেন সক্রিয় ভাবে দুষ্টের দমন ও শিষ্টের লালনে আন্তরিক ভাবে কাজ করে।
Leave a Reply