বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা শিক্ষানবিশি থেকে কর্মসংস্থান: FIVDB-RAISE প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও চাকরিদাতাদের সঙ্গে মতবিনিময় শান্তিগঞ্জে নাইন্দারপাড় ক্রিকেট সুপারলীগের উদ্বোধন শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খয়েরের গণসংযোগ ও লিফলেট বিতরণ দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি হিল্লোল চাকমা।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য  আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ অলি উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আতাউর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা রবিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম ভূইয়া, ফায়ার সার্ভিসের টিম লিডার আলমগীর হোসেন, আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রফিকা মহির, দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুক আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহবুব মিয়া, উপজেলা পরিষদের সিএ মিজানুর রহমান এবং উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সোহেল আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করতে হবে। মাদকের প্রাদুর্ভাব আগের তুলনায় কমে এলেও এ পরিস্থিতি ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন।
এ ছাড়া শান্তিগঞ্জ বাজারের যানজট নিরসন, বাজার এলাকায় কুকুরের উপদ্রব বৃদ্ধি এবং জননিরাপত্তার স্বার্থে কুকুরের টিকাদান কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। উপজেলা নির্বাচন অফিসের কার্যক্রম আরও গতিশীল করা এবং থানা পুলিশের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সেবা সহজ ও হয়রানিমুক্ত করার বিষয়েও গুরুত্ব দেন তাঁরা।
বক্তারা একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ শান্তিগঞ্জ গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com