বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হলো মুয়াজ্জিনের চুরি হওয়া মোবাইল শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা শিক্ষানবিশি থেকে কর্মসংস্থান: FIVDB-RAISE প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও চাকরিদাতাদের সঙ্গে মতবিনিময় শান্তিগঞ্জে নাইন্দারপাড় ক্রিকেট সুপারলীগের উদ্বোধন শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খয়েরের গণসংযোগ ও লিফলেট বিতরণ দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ

শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক

শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৬-২৭ মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে ৯০ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত কৃষকেরা সরকারি নির্ধারিত প্রতি কেজি ৩৫ টাকা দরে উপজেলা খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
উপজেলার আটটি ইউনিয়নের মোট ১ হাজার ১৮১ জন আবেদনকারী কৃষকের মধ্য থেকে কম্পিউটার অ্যাপের মাধ্যমে স্বচ্ছ ও উন্মুক্ত লটারিতে ৯০ জন কৃষককে নির্বাচিত করা হয়।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুর রব, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুক আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কিবরিয়া মিয়া, যুবদল নেতা সৈয়দ আলমসহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা।
জানা যায়, ২০২৬-২৭ আমন মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় সরকারিভাবে ৯০ মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্দ রয়েছে। লটারিতে নির্বাচিত ৯০ জন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান সংগ্রহ করা হবে। এ হিসাবে প্রত্যেক কৃষক সর্বোচ্চ এক মেট্রিক টন আমন ধান সরকারি খাদ্যগুদামে বিক্রি করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com