মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে ইউএনও-এসিল্যান্ড এর জনগুরুত্বপূর্ন দু’টি পদ শুন্য, প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা

জগন্নাথপুরে ইউএনও-এসিল্যান্ড এর জনগুরুত্বপূর্ন দু’টি পদ শুন্য, প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা

স্টাফ রিপোর্টারঃ
প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউএনও ও এসিল্যান্ড পদ শুন্য হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ন এ পদ দু’টি শুন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, জগন্নাথপুর উপজেলায় দায়িত্বরত ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ পদোন্নতি জনিত কারনে গত ৫ জুলাই জগন্নাথপুর থেকে নারায়নগঞ্জে বদলী করা হয়। ফলে সপ্তাহ ধরে এ পদটি শুন্য হয়ে পড়ে। জগন্নাথপুরের ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন জেলার দক্ষিন সুনামগঞ্জের ইউএনও মোঃ শফি উল্লা। তিনি দায়িত্ব গ্রহনের পর একদিন মাত্র কিছু সময়ের জন্য জগন্নাথপুরে এসেছিলেন। এর পর থেকে তিনি আর আসেনি। এদিকে প্রায় দুই মাস ধরে এসিল্যান্ড পদটি শুণ্য হয়। গত ১৯ মার্চ জগন্নাথপুরের এসিল্যান্ড হোসাইন মোহাম্মদ হাই জকি তিনিও পদোন্নতি পেয়ে বিসিএস প্রশাসন একামেডী ঢাকা রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবে যোগদান করেন। ইউএনও ও এসিল্যান্ড এই দুইটি গুরুত্বপূর্ন পদ শুন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম বিঘিœত হচ্ছে। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কাজে আসা লোকজন কর্মকর্তাদের দেখা না পেয়ে ফেরি যাচ্ছেন। যে কারন চরম দূর্ভোগের পড়তে হচ্ছে সদরে আসা জনসাধারনকে।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান, ইউএনও ও এসিল্যান্ড পদ দু’টি শুন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দ্রুত শুন্য এ দু’টি পদে নিয়োগ নেওয়ার জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com