বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

মৃত্যুের ৩২ বছর পরও লাশ অজ্ঞত!

মৃত্যুের ৩২ বছর পরও লাশ অজ্ঞত!

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: বরগুনার পাথরঘাটা উপজেলায় মৃত্যুর ৩২ বছর পরে বিষখালী নদীর ভাঙনে কবর থেকে বেরিয়ে আসে মৃত মোতাস্বের আলীর অক্ষত লাশ। এতে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার উপজেলার কাকচিড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামের বিষখালী নদীর তীরে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে মোতাস্বের আলীর বয়স হয়েছিল ৮২ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের প্রথম দিকে কাকচিড়া কালীবাড়ী গ্রামের খলিফা বাড়ির মোতাস্বের আলীর মৃত্যু হয়েছে। তার এক ছেলে ও এক মেয়ে ছিল। মোতাস্বের আলী জীবিত থাকা অবস্থায়ই তার ছেলে মারা যায়। পরবর্তীতে তার মৃত্যুর পর স্ত্রী ও মেয়ে মারা যায়।
মৃত মোতাস্বের আলীর মেয়ের ঘরে এক নাতি আছেন এবং তিনি সৌদিপ্রবাসী। তিনি জীবনের প্রথম দিকে সাধারণ জীবনযাপন করতেন এবং ছারছীনা দরবার শরিফের অনুসারী ছিলেন। পরে বামনা উপজেলার চলাভাংগা দরবার শরিফের পীর মৃত মাওলানা আবদুর রশিদের নৌকার মাঝি হিসেবে দায়িত্বপালন করতেন।

বিষয়টি নিশ্চিত করে কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু জানান, সোমবার স্থানীয় কিছু লোক নদীর তীরে ভাঙা কবরস্থানে সাদা কাপড় দেখতে পেলে স্থানীয় লোকজনের সহায়তায় কবর থেকে মোতাস্বের আলীর লাশটি উদ্ধার করে। লাশটি দেখার জন্য বহু লোকের সমাগম হয়েছে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় মোকসেদ আলী মোল্লা বাড়ি জামে মসজিদের পাশে নতুন কবরে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com