বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বিজয়: আরিফ

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বিজয়: আরিফ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, নানা ষড়যন্ত্র আর ব্যাপক সন্ত্রাসের পরও জনগন তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। অনেক বাধা বিপত্তির পরও জনগন প্রমাণ করেছে, সিলেটবাসী কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।

সোমবার রাতে নির্বাচন কমিশন থেকে ভোটের ফলাফল ঘোষণা শেষে আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী সার্ভার স্টেশনে হাজির হয়ে আরিফ বলেন, এই বিজয় আমার না, এই বিজয় মহানগরবাসীর, এই বিজয় গণতন্ত্রের। এই বিজয় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে।

সিলেট সিটির ১৩৪ টি কেন্দ্রের মধ্যে সোমবার ফলাফল ঘোষিত হওয়া ১৩২ টি কেন্দ্রের ফলাফলে আরিফুল হক প্রতিদ্বন্দ্বি প্রার্থী বদরউদ্দনি আহমদ কামরান থেকে ৪৬২৬ ভোটে এগিয়ে আছেন। স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ভোট আছে ৪৭৮৭ ভোট। ফলে দুটি কেন্দ্র ছাড়াই জয়ের সুভাষ পাচ্ছেন আরিফ।

ফলে ফলাফল ঘোষণা শেষে প্রতিক্রিয়ায় আরিফুল হক বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। তবে সিলেটে রাজনৈতিক সম্প্রীতি রয়েছে। আমি আহ্বান জানাবো- আসুন, সবাই ঐক্যবদ্ধভাবে সিলেটকে এগিয়ে নিয়ে যাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com