বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

দিরাইয়ে স্ত্রীর হাতে স্বামী খুন

দিরাইয়ে স্ত্রীর হাতে স্বামী খুন

জগন্নাথপুর নিউজ ডেস্ক::সুনামগঞ্জের দিরাইয়ে স্ত্রীর হাতে শাহ আলম চৌধুরী (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার সকালের দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নে এ খুনের ঘটনা ঘটে। নিহত শাহ আলম চৌধুরী দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত আবরু মিয়ার চৌধুরী ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী শাহ আলম চৌধুরী ও স্ত্রী ছিদ্দিকা চৌধুরীর পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে স্বামী-স্ত্রী দুজনের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে ছিদ্দিকা তার স্বামীর ঘাড়ে আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়।খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঐ মহিলা বর্তমানে দিরাই থানায় আটক আছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com