মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

যাত্রীদের হেনস্তা, চালকের মুখে পোড়া মবিল

যাত্রীদের হেনস্তা, চালকের মুখে পোড়া মবিল

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাত্রী ও চালকদের হেনস্তা করেছেন পরিবহন শ্রমিকরা। তাদের নৈরাজ্য থেকে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও নিস্তার পাচ্ছে না।
রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে- ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও রিকশা থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে হয়রানি করা হয়েছে। এ সময় প্রাইভেটকারচালকদের মুখে কালো রঙ, পোড়া মবিল ও আলকাতরা মেখে দিচ্ছেন শ্রমিকরা।
লাঞ্ছিত করা হচ্ছে সাধারণ যাত্রীদেরও। জনভোগান্তির ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ফটোসাংবাদিকরা।
রোববার সকাল থেকে এ ধর্মঘটে গণপরিবহন বন্ধ রাখার কথা থাকলেও যাত্রাবাড়ীতে অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলতেও বাধা দেয়া হয়।
পরিবহন শ্রমিকদের নৈরাজ্য থেকে নিস্তার পায়নি অ্যাম্বুলেন্সও। ছবি: সংগৃহীত
গণমাধ্যমকেও তারা কাজ করতে দিচ্ছেন না। রাজধানীর যাত্রাবাড়ী, কাজলা, চিটাগাং রোড ও শনিরআখড়ায় এ নৈরাজ্য বেশি চলছে।
যাত্রাবাড়ী এলাকায় বেশ কয়েকজন গাড়িচালকও হেনস্তার মুখোমুখি হওয়ার কথা বলেছেন।
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ যুগান্তরকে বলেন, যাত্রীদের পোড়া মবিল লাগানো হয়নি। প্রাইভাটেকারেও না। তবে চালকদের মুখে পোড়া মবিল মেখে দেয়া হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সাংবাদিকদের বলেন, আমরা গতকালও বলেছি- কোথাও যেন যানবাহন চলাচলে বাধা দেয়া না হয়। কিন্তু আজ সকালে কয়েকটি জায়গা থেকে এ ধরনের ঘটনার খবর পেয়েছি। মিরপুর ও যাত্রাবাড়ী এলাকায় আমি লোক পাঠিয়েছি- কারা এসব করছে তা দেখার জন্য।
এ পরিবহন শ্রমিক নেতা বলেন, আমাদের আন্দোলন বাধাগ্রস্ত করতে তৃতীয় কোনো পক্ষ এখানে ঢুকে পড়তে পারে। তারা অপকর্ম করে আমাদের ওপর দায় চাপানোর জন্য এসব করতে পারে। আমাদের শ্রমিকরা এসব করছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com