মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

সড়কে নৈরাজ্য সহ্য করা হবে না: অর্থমন্ত্রী

সড়কে নৈরাজ্য সহ্য করা হবে না: অর্থমন্ত্রী

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সড়কে নৈরাজ্য সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। শক্ত হাতে তাদের দমন করা হবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রোববার সচিবালয়ে সাধারণ বীমা করপোরেশনে সরকারকে ৪০ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।
এসময় মন্ত্রী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকছেন তা দু‘একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন।
মন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। কারণ নির্বাচন বিঘ্নিত করার মতো কোন কর্মকাণ্ড কেউ করতে পারবে না।
সরকারে ৪০ কোটি টাকা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শুধু দেশের উন্নয়ন করেন না। তারা অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাতে অবদান রাখছে। সাধারণ বীমায় ভিন্নমত থাকতে পারে। সবাই টিম ওয়ার্ক করে বীমা খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
বীমা খাতে মানুষের অনাস্থার কথা জানিয়ে তিনি বলেন, এক সময় বীমার ওপর মানুষের অনেক অভিযোগ ছিল। অভিযোগ ছিল, ক্ষতিপূরণ পাওয়া যায়না। বর্তমানে এ সব অভিযোগ কমে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com