বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে পোড়ানো হলো একলাখ মিটার অবৈধ কারেন্টজাল

জগন্নাথপুরে পোড়ানো হলো একলাখ মিটার অবৈধ কারেন্টজাল

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ কারেন্টজাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
স্থানীয় উপজেলা মৎস্য অফিস জানান, উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানকালে এক লাখ মিটার অবৈধ কারেন্টজাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
জগন্নাথপুরউপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামাল খান অভিযানের সত্যতা নিশ্চিত করে
জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো স্থানীয় বাজার এলাকায় পুড়িয়ে ফেলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com