মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ড. কামালকে ‘মাকাল ফল’ বললেন মতিয়া চৌধুরী

ড. কামালকে ‘মাকাল ফল’ বললেন মতিয়া চৌধুরী

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে এবার ‘মাকাল ফল’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, কামাল হোসেনের বাইরে একরকম, আর ভেতরে আরেক রকম।
শনিবার তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়নের মুক্তিরবাজার প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী সাংবাদিকদের ‘খামোশ’, ‘দেখে নেব’ হুমকির বিষয়ে ড. কামাল হোসেনের কঠোর সমালোচনা করে তাকেই দেখে নেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, আপনি এমন কেউ নন যে আপনার হুমকিতেই দেশের বিবেকবান সাংবাদিক সমাজ ও জনগণ চুপসে যাবে। বরং আমি একাই আপনাকে দেখে নিতে পারি। আপনি আইনের লোক, দরকার হলে আইনের মাধ্যমেই আপনাকে দেখে নেব।
মতিয়া চৌধুরী বলেন, আপনি ক্ষমতার লোভে যুদ্ধাপরাধী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে জোট করে দেশের রাজনীতিটাকে কোথায় নিয়ে যেতে চাইছেন, জাতি তা বুঝতে পারছে। কোথায় আজ আপনার বিবেক, মানবতা বা মানবাধিকার?
কৃষিমন্ত্রী সরকারের ১০ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে তার ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানিয়ে বলেন, নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়, দেশ সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় হাওয়া ভবন।
তিনি জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের কথা স্মরণ করে এবারের নির্বাচনে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান।
অন্যদিকে শুক্রবার রাতে নকলার টালকি ও নারায়ণখোলা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেত্রী বলেন, এ আসনে বিএনপি প্রার্থী নিজের অবস্থান আঁচ করতে পেরেই পরিকল্পিতভাবে দলীয় নেতাকর্মীদের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন। এ বিষয়ে তিনি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে নির্বাচনী কাজ পরিচালনা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এরপর তিনি টালকি ইউনিয়নের রামেরকান্দি, বিবিরচর ও সাইলামপুর এলাকায় আয়োজিত পৃথক নির্বাচনী পথসভাতেও বক্তব্য রাখেন।
নির্বাচনী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com