বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার :: সারা দেশের ন্যায় রোববার জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিশেষ আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।
এ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের পক্ষ থেকে ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা সম্বর্ধনা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক প্রমুখ। এদিকে দক্ষিণ সুনামগঞ্জ কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্প¯তবক অর্পন ও ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। ভোরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান, উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা,পুলিশ প্রশাসনসহ, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পাটি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক  অপর্ন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com