মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ধানের শীষ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার

জগন্নাথপুরে ধানের শীষ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ) আসনের ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী মাওলানা শাহীনুর পাশার জগন্নাথপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাস্টারকে রোববার ভোরে জগন্নাথপুর পৌর- শহরের হবিবপুরের বাড়ি থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে। এর পূর্বে শনিবার পাটলী ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক রাসেল বক্স কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। উপজেলা বিএনপি সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার ও যুব দল নেতা রাসেল বক্স গ্রেফতারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে। গ্রেফতার কৃত উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টারকে রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে নেতৃবৃন্দের গ্রেফতারে তীব্রনিন্দা জানিয়েছেন এ আসনের ধানের শীষের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী তিনি জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, ধানের শীষের গণ জোয়ার দেখে নিশ্চিত বিজয় জেনে এই অবৈধ সরকারের নির্দেশে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করে দলীয় নেতা কর্মী ও ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করছে। এর ফল শুভ হবেনা। তিনি অবিলম্বে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার ও যুবদল নেতা রাসেল বক্সের মুক্তি দাবি করেন।
এব্যাপারে জগন্নাথপুর থানা ভারপাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী যুগান্তরকে বলেন, পূর্বের নাশকতার মামলায় উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার ও যুব দল নেতা রাসেল বক্সকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com