মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

মিরাবাজারে মা-ছেলে খুন : মামলা দায়ের, কাজের মেয়েকে খোঁজছে পুলিশ

মিরাবাজারে মা-ছেলে খুন : মামলা দায়ের, কাজের মেয়েকে খোঁজছে পুলিশ

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক:: নগরীর মিরাবাজার খারপাড়া এলাকায় মা ও ছেলে হত্যার ঘটনায় মামলা দাযের করেছেন নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন।

অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে রোববার রাতে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন কোতোয়ারী থানার ওসি গৌছুল হোসেন।

তিনি জানান, এ ঘটনার পর থেকে পালিয়ে থাকা কাজের মেয়ে তানিয়ার সন্ধান চালাচ্ছে পুলিশ। তাকে গ্রেফতার করা গেলে ঘটনার মূল রহস্য উদঘাটন করা যাবে। তিনি আরো জানান, নিহত মা ও ছেলের লাশের ময়না তদন্ত আজ সোমবার ওসমানী মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হবে। ময়না তদন্ত শেষ হলে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে মামলায় আজ্ঞাতনামা আসামী করা হলেও এজাহারে গত কয়েকদিন আগে রোকেয়ার বাসায় হামলা, মোবাইল ছিনিয়ে নেওয়া এবং তাকে মারধরের ঘটনা উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত শিপলু, তানিম ও সুমনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। এ ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে এজাহারে উর্লেখ করা হয় বলে জানিয়েছেন ওসি।

উল্লেখ্য, সিলেট নগরীর মিরাবাজার খারপাড়া (বাসা নম্বর ১৫ জে) থেকে রবিবার সকালে রোকেয়া বেগম(৪০) ও তার ছেলে এসএসসি ফলপ্রার্থী রবিউল ইসলাম রোকনের (১৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে নিহত মহিলার ভাই জাকির হোসেন বোনের খোঁজ নিতে এসে ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি তাকে জানান। এরপর তিনি বিষয়টি ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসুকে অবহিত করেন। সকাল ১১টার দিকে হাসু এ খবর জানান পুলিশকে। এরপর পুলিশ লাশ ডুপ্লিকেট চাবি দিয়ে বাসা খুলে ভেতরে মা-ছেলের লাশ দেখতে পায়। এ সময় শিশু রাইসাকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com