মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

এমপিদের বিষয়ে স্পিকারকে সিইসির চিঠি

এমপিদের বিষয়ে স্পিকারকে সিইসির চিঠি

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
মঙ্গলবার স্পিকার সিইসির চিঠি হাতে পেয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। এই আইন অনুযায়ী এমপিরাও গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে হিসেবে তারাও নির্বাচনের প্রচারে অংশ নিতে পারেন না। কিন্তু কয়েকজন এমপি আচরণবিধি না মেনে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন।
ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজশাহী-১ এর ওমর ফারুক চৌধুরী, নাটোর-৪ এর আবদুল কুদ্দুস ও নেত্রকোনা-৫ আসনের ওয়ারেসাত হোসেন বেলালকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি। কিন্তু তাতে কোনো ফল হয়নি।
সূত্র জানায়, এ অবস্থায় এমপিরা যাতে আচরণবিধি মেনে চলেন, সে বিষয়ে অনুরোধ জানিয়ে স্পিকারকে একটি চিঠি দিয়েছেন সিইসি।
জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সিইসির দেয়া চিঠি আমি পেয়েছি। চিঠিতে আচরণবিধির বিষয়টি তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে আচরণবিধি প্রতিপালন করেন, সিইসি সে অনুরোধ করেছেন। সংসদ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com