বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন শান্তিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ইলিয়াস আলী গুমের বর্ণনা দিলেন সেনাসদস্য, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ইলিয়াস আলীকে অপহরণে জড়িত ব্যক্তির নাম জানালেন চিফ প্রসিকিউটর ফেয়ার ফেইস জগন্নাথপুর এর গৌরবময় সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক

জগন্নাথপুরে লতিফিয়া ক্বারী সোসাইটির কাউন্সিল সম্পন্ন

জগন্নাথপুরে লতিফিয়া ক্বারী সোসাইটির কাউন্সিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে লতিফিয়া ক্বারী সোসাইটির কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুক্রবার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আলিম মাদ্রাসা ভবনে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়। মাওলানা ক্বারী মঈনুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে ও ক্বারী মাওলানা তাজুল ইসলাম আলফাজ এর পরিচালনায় উক্ত কাউন্সিলে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী নগর লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা ক্বারী সাদিকুর রহমান শিবলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকড়ছই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ক্বারী ছমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ক্বারী সোসাইটির সাবেক সভাপতি মাওলানা মুফতি ক্বারী গিয়াস উদ্দিন, মাওলানা ক্বারী আবদুল করিম ফারুকী, ক্বারী তাজ উদ্দিন ও মাওলানা মফিজ উদ্দিন প্রমূখ।
সভায় সর্ব-সম্মতিক্রমে মাওলানা ক্বারী মঈনুল ইসলাম পারভেজকে সভাপতি, ক্বারী আজমল হোসাইন জামীকে সাধারণ সম্পাদক ও মাওলানা ক্বারী নূর আহমদকে সাংগঠনিক সম্পাদক করে জগন্নাথপুর উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ক্বারী তাজুল ইসলাম আলফাজ, হাফিজ ক্বারী নূরুল হক, সহ-সাধারন সম্পাদক মাওলানা ক্বারী নূরুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মহি উদ্দিন মিসবাহ, প্রচার সম্পাদক মাওলানা ক্বারী ছদরুল আমিন, সহ-প্রচার সম্পাদক ক্বারী শওকত আলী, অর্থ সম্পাদক ক্বারী নিজাম উদ্দিন, অফিস সম্পাদক ক্বারী আনোয়ার হোসেন, সদস্য হাফিজ ক্বারী নূর উদ্দিন, ক্বারী জালাল উদ্দিন, ক্বারী মুজাহিদ আলম, মাওলানা ক্বারী রাশেদ খান, মাওলানা ক্বারী সাইফুল ইসলাম, ক্বারী আবুল খয়ের, ক্বারী আজিজুর রহমান, ক্বারী আবদুর রহমান ও ক্বারী বদরুজ্জামান ছাদিক। #

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com