মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

ওমরা পালন করেছেন প্রধানমন্ত্রী

ওমরা পালন করেছেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুর নিউজ  ডেস্কঃ  
সৌদি আরব সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় পবিত্র ওমরা পালন করেছেন। শনিবার রাতে তিনি প্রথমে পবিত্র কাবা ‘তাওয়াফ’ করেন এবং এরপর সাফা ও মারওয়ায় মধ্যে সাঈ করে ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশবাসীর কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর অন্য সফরসঙ্গীরাও ওমরা পালন করেছেন।
প্রধানমন্ত্রী জাপানে চারদিনের সফর শেষে সৌদি বাদশাহর আমন্ত্রণে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩১ মে সৌদি আরবে পৌঁছান। সৌদি আরব সফরের দ্বিতীয় দিন শনিবার মক্কায় ওআইসির ১৪তম সম্মেলনে এশিয়া গ্রুপের পক্ষে বক্তব্য দেন তিনি। সম্মেলনে অংশ নেয়ার পর রাতে তিনি ওমরা পালন করেন।
সফরের তৃতীয় দিন রোববার সকাল ১০টা ৫ মিনিটে (স্থানীয় সময়) একটি বিশেষ ফ্লাইটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে রওনা হন তিনি। বেলা ১১টায় (স্থানীয় সময়) মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাদ জোহর তিনি মসজিদ-ই-নববীতে রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করেন। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে ২৮ মে ঢাকা থেকে টোকিও যান শেখ হাসিনা। জাপান সফর শেষে ওআইসি সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যান। সৌদি আরব সফর শেষে আজ (সামবার) ভোরে একটি বিশেষ ফ্লাইটে ফিনলান্ডের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ড সফর শেষে নয়াদিল্লি হয়ে ৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com