মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হলেন আছাদুজ্জামান মিয়া

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হলেন আছাদুজ্জামান মিয়া

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। আসছে ১৪ সেপ্টেম্বর তিনি এ পদে যোগ দেবেন। আজ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ডিএমপি কমিশনার হিসেবে এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষে অর্থাৎ আগামী ১৪ সেপ্টেম্বর যোগদান থেকে তিন বছরের জন্য আছাদুজ্জামানকে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। একইসঙ্গে জনস্বার্থের এই আদেশ শিগগির বাস্তবায়ন করা হবে। এর আগে প্রায় সাড়ে চার বছর ডিএমপি কমিশনার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার পর গত ১৪ আগস্ট থেকে একই পদে এক মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান আছাদুজ্জামান মিয়া। এ হিসেবে ১৩ সেপ্টেম্বর তার এ নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে।
২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপির কমিশনার হিসেবে যোগ দেন আছাদুজ্জামান মিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com