মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

আল্লাহর ৯৯ নামে স্তম্ভ

আল্লাহর ৯৯ নামে স্তম্ভ

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

মুন্সীগঞ্জে মহান আল্লাহর গুণবাচক ৯৯ নাম সংবলিত দৃষ্টিনন্দন স্তম্ভ নির্মিত হয়েছে। জেলা শহরের প্রাণকেন্দ্র কাচারি চৌরাস্তার মাঝে স্থাপনাটি নির্মাণ করেছেন মুন্সীগঞ্জ পৌরসভা। পৌর মেয়র ফয়সাল বিপ্লবের সুন্দর চিন্তার ফসল এই আল্লাহর ৯৯ নাম সংবলিত স্তম্ভ। এর আগে, নরসিংদীর আমদিয়া ইউপির কান্দাইল বাসষ্ট্যান্ডে নির্মিত হয়েছে আল্লাহতায়ালার ৯৯ নামের ভাস্কর্য।

মহান মুক্তিযুদ্ধ ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনায় এটি নির্মাণ করা হয়েছে। এই স্থাপনার নাম দেওয়া হয়েছে ‘আসমাউল হুসনা’ যার অর্থ আল্লাহ তায়ালার সুন্দরতম নাম। স্তম্ভের নির্মাণকারী প্রকৌশলীর নাম মোহাম্মদ আলী।

বুধবার বেলা ১১টায় দৃষ্টিনন্দন এই স্থাপনাটি ফলক উন্মোচন করেন মুন্সীঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সভাপতি আল্লামা খন্দকার গোলাম মাওলা।

মুন্সীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, ভূমি থেকে ৪ ফুট উঁচু একটি প্লাটফর্ম। যা ১০ কোনাকৃতির। এটির উপর ১০টি শাপলা পাপড়ী। এখান থেকে ৪ কোনাকৃতির একটি স্তম্ভ ২২ ফুট উচুতে উঠেছে। যার প্রতিটি পাশের দৈর্ঘ্য ৩ বাই ৩ ফুট ( অর্থ্যাৎ দৈর্ঘ্য প্রস্থ্য ৩ ফুট করে)। এরপর ৬ ইঞ্চি একটি ডিজাইন শোভা পাচ্ছে। সেখান থেকে সুলতানী পেটার্নে গম্বুজ। যা ২ ফুট ৬ ইঞ্চি উচু। এ গম্বুজের নিচের অংশে ৪ কোনে আল্লাহ খচিত। গম্বুজের শীর্ষে পিতল এর নির্মিত চুড়া। সব মিলিয়ে আসমাউল হুসনা টাওয়ারটি প্রায় ৩০ ফুট উচু। এ টাওয়ারের চারপাশে আল্লাহর গুণবাচক নাম টাইলস দ্বারা করা হয়েছে।

স্থাপনটিতে আল্লাহর নাম থাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, শহর জীবনের ব্যস্ততায় স্থাপনাটি সর্বশক্তিমান আল্লাহর কথা পথচারীদের স্মরণ করিয়ে দেবে। এজন্য পৌর মেয়রকে তারা ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com