মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে মীরপুর ইউপি নির্বাচনে দুইজনের প্রার্থীতা প্রত্যাহার

জগন্নাথপুরে মীরপুর ইউপি নির্বাচনে দুইজনের প্রার্থীতা প্রত্যাহার

 

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রবিবার বিকেলে প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত দিনে চেয়ারম্যান পদ থেকে মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আতিকুর রহমান এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে সুন্দর মালা প্রার্থীতা প্রত্যাহার করেন ।
গত ১৫ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে সাত প্রার্থী মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওয়ামীলীগের দলীয় মনোনীত
প্রার্থী আব্দুল কাদির, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুল হক, মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আতিকুর রহমান, জাপা (এরশাদ) মনোনীত প্রার্থী আব্বাস মিয়া, আঞ্জুমানে আল ইসলাহ মনোনীত প্রার্থী শওকত হোসেন, স্বতস্ত্র প্রার্থী সাহাব আলী ও আলতাবুর রহমান। এরমধ্যে আতিকুর রহমান প্রার্থীরা প্রত্যাহার করে দেন। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৪৬ জন এবং ৯টি ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করে নির্বাচনী লড়াইয়ে মাঠে
কাজ করছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গতকাল চেয়ারম্যান পদে একজন ও সংরক্ষিত নারী সদস্য পদ থেকে আরেকজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ সোমবার প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ দেয়া হবে। এবং ১৪ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com