শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ঠাকুরভোগে জনদুর্ভোগ লাঘবে পাকা রাস্তা আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে ৪০ বছরের নকআউট অভিশাপ ঘুচাল মেক্সিকো যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চীনের মন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন এলাকার গুরুত্বপূর্ণ দাবী-দাওয়া জাতীয় সংসদে তুলে ধরলেন কয়ছর আহমদ এমপি  আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

নুসরাত হত্যা মামলা: ১৬ জনের মৃত্যুদণ্ড

নুসরাত হত্যা মামলা: ১৬ জনের মৃত্যুদণ্ড

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

আজ (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ফেনী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

চার্জশিটে উল্লেখিত আসামিরা হলেন- এস এম সিরাজ উদ দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে চম্পা/শম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), মোহাম্মদ শামীম (২০), রুহুল আমিন (৫৫) এবং মহিউদ্দিন শাকিল (২০)।

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, রায় ঘোষণার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিদের প্রিজন ভ্যানে তোলা হলে তারা ভ্যানের ভেতর বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

তবে রায়ে নিহত নুসরাতের বাবা এ কে এম মুসা সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার পরিবারের নিরাপত্তা চেয়েছেন।

এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আসামি পক্ষের আইনজীবী। এই রায় নিয়ে তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান।

মামলার পর বিচারক আদালতে ৬১ কার্যদিবসের মধ্যে এই রায় ঘোষণা করা হয়েছে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। তারা আশা করেন, উচ্চ আদালতেও দ্রুত সময়ে মামলাটি নিষ্পত্তি করা হবে।

রায় ঘোষণার পর ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নূরন্নবী গণমাধ্যমের কাছে তার সন্তোষ প্রকাশ করে বলেন যে তারা নিষ্ঠার সঙ্গে তদন্ত করেছেন। দ্রুততম সময়ে দেওয়া এই রায়ের মাধ্যমে অপরাধীরা আতঙ্কিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com