বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

ইসলামী চিন্তাবিদ আল্লামা ইদ্রিস কাসেমীর ইন্তেকাল

ইসলামী চিন্তাবিদ আল্লামা ইদ্রিস কাসেমীর ইন্তেকাল

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

বিশিষ্ট ইসলামী চিন্তবিদ শায়খুল হাদিস আল্লামা মুফতি ইদ্রিস কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আল্লামা ইদ্রিস কাসেমী দারুল উলূম দেওবন্দের সাবেক মঈনে মুফতি, সহীহ বোখারি শরীফের ব্যাখ্যাগ্রন্থ (৩২ খণ্ডে সমাপ্ত) কাশফুল বারীসহসহ অসংখ্য গ্রন্থের প্রণেতা। একজন পরহেজগার ও সুবক্তা হিসেবে তিনি সবার কাছে পরিচিত ছিলেন।

আল্লামা কাসেমীর জানাজা নামাজ মঙ্গলবার সকাল ১০টায় মিরপুর-১২ হারুন মোল্লা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

আল্লামা কাসেমী নোয়াখালীর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ভাটারার জামিয়া সাঈদিয়া কারীমিয়া, মিরপুর ১২, সি- ব্লক মাদরাসা, আফতাব উদ্দীন মাদরাসা, কাসেমুল উলূম রূপনগর মাদরাসা, মিরপুর সি- ব্লক মহিলা মাদরাসাসহ দেশের বিভিন্ন মাদরাসায় হাদিসের দরস দিয়েছেন।

কাশফুল বারী ছাড়া তার লিখিত আরও কিছু বই হলো- বিশ্ব নবীর (সা.) মিরাজ, মুকাদ্দামায়ে দাওরায়ে হাদীস ও মিশকাত, মুহাররামের ইতিহাস: মাসায়িল ও ফাযায়িল, নবী প্রেমের সমাপ্তি কিসে?, মাসায়িলে তারাবিহ: তারাবিহ বিশ রাকাত না আট রাকআত?, কোরআন-হাদীস ও যুক্তির আলোকে দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com