বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

সাংবাদিককে হত্যার পর বলল ইচ্ছাকৃতভাবে গুলি করিনি

সাংবাদিককে হত্যার পর বলল ইচ্ছাকৃতভাবে গুলি করিনি

জগন্নাথপুর নিভজ ডেস্ক
বড় বড় অক্ষরে ‘প্রেস’ লেখা থাকার পরও সাংবাদিক ইয়াসির মুরতজাকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার দখলদার ইসরাইলি সেনাবাহিনী বলছে- তারা ইচ্ছাকৃতভাবে ইয়াসিরকে গুলি করেনি।
এখন ঘটনাটির পর্যালোচনা ও তদন্ত করা হবে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ।
এক বিবৃতিতে তারা বলেছে, আইডিএফ ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের গুলি করেনি। সাংবাদিকদের গুলি করার ঘটনা তাদের কাছে অজানা ছিল।
ইহুদিবাদী রাষ্ট্রটির সেনাবাহিনী বলেছে, এমন ঘটনার সঙ্গে ইসরাইলি সেনাবাহিনী পরিচিত নয়। তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। খবর জেরুজালেম পোস্টের।
এদিকে প্যারিসভিত্তিক রিপোর্টাস উইদাউট বার্ডারসের সেক্রেটারি ক্রিস্টোফার ডেলিওর বলেছেন, মুরতজাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে।
ইসরাইলের সাংবাদিক ইউনিয়ন মুরতজা হত্যাকাণ্ডের ব্যাখ্যা দাবি করে বলেছে, একটি গণতান্ত্রিক দেশের সেনাবাহিনী কখনও দায়িত্বপালনরত সাংবাদিককে গুলি করে হত্যা করতে পারে না।
মুরতজার ভাই সাংবাদিক মুতাজেম বলেন, যখন তার শরীরে গুলি লাগে, তখন আমি তার পাশেই ছিলাম। সাংবাদিকদের লক্ষ্য করেই ইসরাইলি বাহিনী গুলি ছুড়েছিল।
ফ্রিল্যান্স সাংবাদিক আশরাফ আবু ওমর বলেন, তিনিও মুরতজার পাশে ছিলেন। সেখানে তারা দুজনেই হেলমেট ও সুরক্ষা জ্যাকেট পরে ছিলেন।
তিনি বলেন, আমাদের জ্যাকেটে বড় বড় অক্ষরে প্রেস লেখা ছিল। সীমান্ত থেকে প্রায় আড়াইশ মিটার দূরে আমরা বিক্ষোভকারীদের টায়ার পোড়ানো ছবি তুলছিলাম।
তখন ইসরাইলিরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে আমরা দৌড় দিই। হঠাৎ সে মাটিতে পড়ে যায়। আমি চিৎকার করে বলি, মুরতজা তুমি ঠিক আছ? তার কাছ থেকে কোনো জবাব আসেনি।
তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল বলে জানান সাংবাদিক আশরাফ আবু ওমর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com