মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে করোনা পজিটিভ নতুন করে আরেকজন শনাক্ত

জগন্নাথপুরে করোনা পজিটিভ নতুন করে আরেকজন শনাক্ত

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাস শনাক্ত ১৭ বছরের আরো এক তরুণ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য কর্মীরা আজ শনিবার তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া শুরু করেছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজলার আশারকান্দি ইউনিয়নের ১৭ বছর বয়সী এক তরুণ ১৭ এপ্রিল ঢাকা থেকে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নিজ গ্রামে আসেন। ২১ এপ্রিল স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি থেকে তার নমুনা সংগ্রহ করে। গত ২৪ এপ্রিল নমুনা সংগ্রহের প্রতিবেদনে ওই তরুণের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান, করোনাভাইরাস পজিটিভ তরুণের বাড়িতে গিয়ে আজ শনিবার তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে দেখা গেছে তার শারীরিক অবস্থা এতটা খারাপ নয়। তাই আমরা তাকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছি। এবং ওই তরুণের বাড়ি সহ আশপাশ আট বাড়ি লকডাউনে রাখা হয়েছে।
তিনি বলেন, করোনা পজিটিভ তরুণের বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখব।প্রয়োজন হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা আরেক তরুণ করোনা শনাক্ত হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com