বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে করোনা ভাইরাস আক্রান্ত ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

জগন্নাথপুরে করোনা ভাইরাস আক্রান্ত ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

স্টাফ রিপোর্টারঃ  করোনা ভাইরাস শনাক্ত সুনামগঞ্জের জগন্নাথপুরে একজন স্বাস্হ্য কর্মীসহ তিন যুবক সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

বৃহস্পতিবার দুপুরে দুইজন কে ছাড়পত্র দেয়া হয়েছে। অপর দিকে গতকাল বুধবার সিলেটের শহীদ সামছুউদ্দিন আহমদ হাসপাতাল থেকে ছাড়পত্র পান জগন্নাথপুরে প্রথম আক্রান্ত রোগী।
এদের মধ্যে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত এক স্বাস্থ্য কর্মী ১৫ দিন চিকিৎসা শেষে আজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এবং উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকগণসহ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার চিলাউড়া হলদিপুর দাসনাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়র একটি কক্ষে থাকা করোনা আক্রান্ত যুবক ১৮ দিন পর ছাড়া পেয়েছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর জানান, নমুনা সংগ্রহের পর জগন্নাথপুরে ৬ জন করোনা পজেটিভ শনাক্ত হন। এরমধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। অপর আক্রান্ত ৩ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। শনাক্ত ৬ জনের মধ্যে ৫ জনই ঢাকা, নারায়াণগঞ্জসহ দেশের অন্য স্থান থেকে এলাকায় ফিরেছিলেন। করোনা লক্ষণ সন্দেহে এখন পর্যন্ত  ১৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিলে জগন্নাথপুর উপজেলার উত্তর নাদামপুর গ্রামে নারায়ণগঞ্জ ফেরত এক তরুণের প্রথম করোনা পজেটিভ শনাক্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com