শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আসামী গ্রেফতার

জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় আরো এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী গ্রামের মৃত সোনাহর আলীর ছেলে বেলাল উদ্দিন(৩২)।
জানা যায় শনিবার বিকেলে থানার উপপরিদর্শক আতিকুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় এরালিয়া বাজার থেকে বেলাল উদ্দিন কে গ্রেফতার করেন। এর আগে মামলার প্রধান আসামী আজিজুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ আদালতে আজিজুল ইসলামের রিমান্ডের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য গত ২৭ এপ্রিল সোমবার মোহাম্মদপুর গ্রামে গুলাগুলির ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধ সহ ১৫ আহত হন। পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও সংঘর্ষে ব্যবহৃত অবৈধ আগ্নেয় অস্ত্র এখনও উদ্ধার করেত পারেনী।
ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী’র সাথে আলাপ হলে তিনি জানান, এজহারভূক্ত আসামী বেলাল উদ্দিন কে গ্রেফতার করা হয়েছে। এর আগে প্রধান আসামী আজিজুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  অন্যান্য আসামীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com