শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুরে সাব ইন্সপেক্টর আফসার করোনা ভাইরাসে আক্রান্ত

জগন্নাথপুরে সাব ইন্সপেক্টর আফসার করোনা ভাইরাসে আক্রান্ত

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টর মো. আফসার উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ইকড়ছই আবাসিক এলাকার ভাড়াবাসায় গিয়ে তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা পত্র প্রদান করেছেন।

জানা যায়, দেশে করোনাভাইরাস সংক্রমণ দেখা দিলে সামাজিক দুরত্ব নিশ্চিত ও জনসাধারণকে সচেতনতা সৃষ্টিতে প্রশাসনকে সহযোগিতায় মাঠে নামেন জগন্নাথপুর থানা পুলিশের সাব ইন্সপেক্টর আফসার উদ্দিন আহমদ।

তিনি পৌর শহরসহ উপজেলার বিভিন্ন প্রান্তে অক্লান্ত পরিশ্রম করেন এবং দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখেন। মহামারী করোনা বিষয়ে জনসাধারণকে সচেতন করতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর বৃহস্পতিবার জানান, গত ৩১ মে আমরা দুজনের নমুনা সংগ্রহ করি। ৩ জুন রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রতিবেদনে দুটি পজিটিভ শনাক্ত হয়। তাদের একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আফসর উদ্দিন আহমদ ও অপরজন বেসরকারি একটি ব্যাংকের ম্যানেজার। আমরা তাদের দুজনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, করোনা সংক্রমণে মাঠে বিশেষ ভূমিকা পালন করেন উদ্যামী পুলিশ কর্মকর্তা আফসার আহমদ। সামাজিক দুরত্ব নিশ্চিত, সচেতনতা সৃষ্টিতে ভূমিকা ও করোনা শনাক্ত রোগীদেরকে বুঝিয়ে চিকিৎসা প্রদানে সহায়তায় তাঁর ভূমিকা ছিল অগ্রভাগে। তিনি করোনা আক্রান্ত হয়েছেন তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তাঁর জন্য দোয়া প্রার্থী।

এদিকে এ প্রতিবেদকের সাথে আলাপ হলে, সাব ইন্সপেক্টর আফসার উদ্দিন আহমদ মহান আল্লাহপাক যেনো তাকে সুস্থ করে দেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com