মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

করোনায় আক্রান্ত আরও দুই সংসদ সদস্য

করোনায় আক্রান্ত আরও দুই সংসদ সদস্য

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ  প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও দুই সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুজন হলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। নতুন এই দুজনকে নিয়ে মোট ১১ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

মঙ্গলবার উপাধ্যক্ষ আবদুস শহীদের একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার গণমাধ্যমকে বলেন, তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তার জ্বর রয়েছে, তবে শ্বাসকষ্ট নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি ও মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য আবদুস শহীদ ডায়াবেটিসে আক্রান্ত। বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। এর আগে তার ব্যক্তিগত সহকারীও আক্রান্ত হয়েছিলেন, তবে তিনি এখন সুস্থ।

এদিকে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং গণফোরাম নেতা মোকাব্বির খানের করোনা পজিটিভ ধরা পড়েছে।

গত সোমবার দুপুরে তিনি শ্বাসকষ্ট নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার পর তার নমুনা সংগ্রহ করে সিএমএইচ কর্তৃপক্ষ। মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এমপি মোকাব্বির খানের ব্যক্তিগত সহকারী ও তার ভাতিজা জুবের খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকাল তিনটার দিকে মোকাব্বির খানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন। দুপুরে নরম খাবারও গ্রহণ করেছেন। মোকাব্বির খান তার নির্বাচনী এলাকাসহ সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান জুবের খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com