মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে করোনাভাইরাস আক্রান্ত ৮২,  সুস্হ হয়েছেন ৪৩ জন

জগন্নাথপুরে করোনাভাইরাস আক্রান্ত ৮২,  সুস্হ হয়েছেন ৪৩ জন

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোববার পর্যন্ত জগন্নাথপুর উপজেলায়  মোট করোনা ভাইরাসে আক্রান্ত হন ৮২ জন। এরমধ্যে আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৩ জন।

জানা যায়, গত ২৩ এপ্রিল জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে প্রথম এক যুবক করোনাভাইরাস রোগী শনাক্ত হন। এরপর থেকে পর্যাক্রমে আরো ছয়জন আক্রান্ত হন। গত রোজায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও রমজানের পরপর আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিন বাড়তে থাকে। ঈদের পর থেকে এখন পর্যন্ত উপজেলায় ৮২ জন আক্রান্ত হন। এরমধ্যে জগন্নাথপুর পৌরসভায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে।  জগন্নাথপুর পৌরসভায় ৫৪ জন করোনা শনাক্ত হয়েছেন। তারমধ্যে ১৮ জন সুস্থ হয়েছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসুদন ধর জানান, জগন্নাথপুরে এখন পর্যন্ত ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি রয়েছেন ৫ জন  অপর আক্রান্তরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com