মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে দল বেঁধে  তরুণী কে ধর্ষন, আটক -৪

জগন্নাথপুরে দল বেঁধে  তরুণী কে ধর্ষন, আটক -৪

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।   বৃহস্পতিবার এ ঘটনায়  পুলিশ চারজনকে আটক করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছে।

আটককৃতরা হচ্ছে, – উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আমির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২৫), হাসিমাবাদ এলাকার পাখি মিয়ার ছেলে ছানা মিয়া (২৬), নেত্রকোনা জেলার (বর্তমান ঠিকানা ইকড়ছই) মৃত সুরুজ মিয়ার ছেলে অনিক মিয়া (১৯) ও বড় মোহাম্মদপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে সুহেল মিয়া (২৪)।

জানা যায়, জগন্নাথপুর পৌরসভার হাসিমাবাদ এলাকায় ১৮ বছরের এক তরুণীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আমির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন। একপর্যায়ে প্রেমের ফাঁদে পেলে ফুসলিয়ে গত রোববার (৫ জুলাই) রাতে ওই তরুণীকে তার বাড়ি থেকে বের করে এনে আনোয়ার হোসেন উপজেলা সদরের জগন্নাথপুর বাজারের একটি  আবাসিক হোটেলে  গিয়ে উঠেন। মেয়েটিকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে রাতভর আনোয়ার মিয়াসহ তার চার বন্ধু মিলে ধর্ষণ করেন। তিনদিন হোটেলের কক্ষে বন্দি থাকার পর গত বুধবার (৮ জুলাই) সকালের দিকে মেয়েটি কৌশলে হোটেল কক্ষ থেকে বের হয়ে বাড়িতে চলে যায়।

এ বিষয়ে এ দিন বিকেলে ওই তরুণী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষনের মামলা দায়ের করেন।   অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার  অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তবে অপর অভিযুক্ত হাসিমাবাদ এলাকার ছনর মিয়ার ছেলে সেলন মিয়া (২২) এখনও পলাতক।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান,ধর্ষিতা  তরুণীর মামলার প্রেক্ষিতে চারজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com