মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সুস্হতা কামনায় জগন্নাথপুরে দোয়া মাহফিল

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সুস্হতা কামনায় জগন্নাথপুরে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর সুস্থতা কামনায় জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যাগে বুধবার পরিষদ মিলনায়তনে  এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক  অমিত দেব, জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম বার্তা সম্পাদক আলী আহমদ,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল,  উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মহান আল্লাহ পাকের দরবারে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের পরিপূর্ণ সুস্হতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম নিজাম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com