শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

দুর্নীতিমুক্ত ও আধুনিক পৌরসভা গঠনে কাজ করবো: নবনির্বাচিত মেয়র মিজানুর রশীদ

দুর্নীতিমুক্ত ও আধুনিক পৌরসভা গঠনে কাজ করবো: নবনির্বাচিত মেয়র মিজানুর রশীদ

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া  সোমবার  দায়িত্বগ্রহণ করেছেন।

এ উপলক্ষ্যে পৌর পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় ‘আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান’ দুপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নতুন মেয়রকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা কাউন্সিলবৃন্দ, পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভুঁইয়াকে দায়িত্বভার হস্তান্তর করেন।

জগন্নাথপুর পৌরসভার নতুন মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া  বলেন, দুর্নীতিমুক্ত ও আধুনিক পৌরসভা এবং নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ও আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ জানুয়ারী জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ মারা গেলে গত ১০ অক্টোবর মেয়র শুন্যপদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আবুল হোসাইন সেলিমকে পরাজিত করে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ হিরণ মিয়ার ছেলে মিজানুর রশিদ ভূঁইয়া দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হন। গত রোববার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে নব নির্বাচিত মেয়র কে  শপথ বাক্য পাট করান বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com