মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরের কলকলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাশিমের ইন্তেকাল:বিভিন্ন মহলের শোক

জগন্নাথপুরের কলকলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাশিমের ইন্তেকাল:বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার  : জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাশিম (৬৫)রোববার রাতে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)  মরহুমের জানাযার নামাজ দুপুর  তিনটায় গ্রামের বাড়ি কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের মাঠে  অনুষ্ঠিত হবে।

তার স্ত্রী ও ছেলে মেয়েরা যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি এর আগেও কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ইউনিয়নের উন্নয়নে তাঁর অবদান নাগরিকরা দীর্ঘদিন মনে রাখবে। অন্যায় অবিচারের বিরুদ্ধে স্পষ্টভাষী চেয়ারম্যান আবদুল হাশিম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে সুপরিচিত ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সাথেও তিনি সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমান,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব সাবেক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আবদুল হাই,জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম প্রধান বার্তা সম্পাদক আলী আহমদ,
পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছুর রহমান, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশির আহমেদ প্রমুখ শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com