বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী : ডিসেম্বর মাসের মধ্যে রাণীগঞ্জ সেতুর কাজ সমাপ্তি হবে

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী : ডিসেম্বর মাসের মধ্যে রাণীগঞ্জ সেতুর কাজ সমাপ্তি হবে

স্টাফ রিপোর্টার ::

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে রাণীগঞ্জ সেতুর কাজ শেষ হবে। এতে স্বল্প সময়ে সুনামগঞ্জের সাথে রাজধানীতে যাতায়াত করা যাবে ।

তিনি শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সিলেট বিভাগের দীর্ঘ সেতু রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শন কালে এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পিছিয়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করে বলেন, মহামারী দেশের উন্নয়ন কে পিছিয়ে দিয়েছিল;  আমরা এখন ঘুরে দাঁড়িয়েছি।  তিনি আরও বলেন,  উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের টাকার  অভাব নেই। আমরা টাকা বরাদ্দ দিতে প্রস্তুত।

এসময় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ২০১৪ সালে ১৪০ কোটি টাকা ব্যায়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর ৭০২.৩২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্ত সেতুর কাজ শুরু হয়। ৩০ জুন ২০১৮ সালে সেতুর কাজ শেষ করার কথা থাকলেও এখনো সেতুর কাজ শেষ হয়নি। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বক্তব্য দেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com