রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না

জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি নেতা ও সালিশি ব্যক্তিত্ব মতিউর রহমানের ইন্তেকাল: জানাজা সম্পন্ন

জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি নেতা ও সালিশি ব্যক্তিত্ব মতিউর রহমানের ইন্তেকাল: জানাজা সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার :

জগন্নাথপুর পৌরসভার অন্তর্গত ইকড়ছই গ্রামের বাসিন্দা সালিশি ব্যক্তিত্ব ও উপজেলা জাতীয় পার্টি নেতা মতিউর রহমান (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটের সময় সিলেট নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী  রেখে যান। সোমবার বাদ যোহর মরহুমের দাফন সম্পন্ন হয়। এর আগে ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

মরহুম মতিউর রহমান জগন্নাথপুরের বৃহৎ  সামাজিক সংগঠন স্টুডেন্টস্ কেয়ার জগন্নাথপুর এর  প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান রাসেল ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিমেলের পিতা।

এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন- জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, সাবেক মেয়র মিজানুর রশীদ ভুঁইয়া, সাবেক পৌর প্রশাসক শাহ মুকিত মিয়া,  পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া,জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমেদ,জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-১ সাফরোজ ইসলাম মুন্না,কাউন্সিলর সোহেল আহমেদ,জালালাবাদ গ্যাস সিবিএ’র সাবেক সেক্রেটারি শামসুল হক,যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা জুয়েল আমীন,জালালাবাদ সিন্ডিকেট লিঃ এর পরিচালক শাহ শেরওয়ান কামালী, সাংবাদিক চৌধুরী আমিরুল ইসলাম এহিয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম আহমেদ,উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন,জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর,জগন্নাথপুর নিউজ ডটকম এর বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাব সদস্য আমিনুল হক সিপন, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সেক্রেটারি দেলোওয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভুঁইয়া, তরুণ সংগঠক এম. শামীম আহমেদ,জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সায়মন হোসেন রুমেন,বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি ফরুক তালুকদার,উপজেলা ছাত্রদল নেতা সাফিদুল ইসলাম সিহাব প্রমুখ।

এছাড়া ও পৃথক পৃথক শোক বার্তায়  উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও স্টডেন্টস কেয়ার জগন্নাথপুর এর পক্ষ থেকে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com