শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন  ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ, রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি, আলোচনা সভা,ডিও বিতরন ও মহড়া অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন 

জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে সুনামগঞ্জ রোডস্থ (লেগুনা স্ট্যান্ড) মির্জা গোলাপ মিয়া মার্কেটে নতুন রূপে, নতুন সাজে নান্দনিক আঙ্গিকে ১৬ ই অক্টোবর শুক্রবার বাদ আছর ” নাবিলা ইলেকট্রনিক্স ” নামক ব্যবসা প্রতিষ্ঠান ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অনুষ্ঠানের উদ্বোধক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাওছার চৌধুরী, জগন্নাথপুর বাজারস্থ পপুলার ইলেকট্রনিকস এর পরিচালক মোঃ জামাল উদ্দিন বেলাল, ব্যবসায়ী  ছালিক আহমদ, মোঃ শাহজাহান মিয়া, নাবিলা ইলেকট্রনিকস এর পরিচালক সাদিকুর রহমান,নলুয়া হাইজিং এস্টেট কোম্পানি লিমিটেডের এমডি খাইরুল হাসান রুপা , জহির’স ইনস্টিটিউট এর পরিচালক মাওলানা জহিরুল ইসলাম ও ব্যবসায়ী শাহীন মিয়া।এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভূইয়া, সাংবাদিক গোলাম সারোয়ার,  হুমায়ূন কবির, হিফজুর রহমান তালুকদার জিয়া,  হুমায়ূন কবীর ফরীদি,ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী ইকবাল হোসেন, ব্যবসায়ী শাহ কবির, মাওলানা মফিজ উদ্দিন ও হাসানুজ্জামান আলীনূর সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।পরিশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, আছাবুন নেছা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসলাম খান।নাবিলা ইলেকট্রনিক্স এর পরিচালক মোঃ সাদিকুর রহমান বলেন, আন্তর্জাতিক মানের বাংলাদেশী পণ্য ওয়াল্টন সামগ্রী আমাদের এখানে পাওয়া যায়। এই পণ্যের চাহিদা থাকায় আরো বড় পরিসরে নতুন রূপে, নতুন সাজে আমরা নাবিলা ইলেকট্রনিকস এর শুভ উদ্বোধন করলাম। জনসাধারণের চাহিদা অনুযায়ী ইলেকট্রনিকস সামগ্রী আমাদের এখানে পাওয়া যায়। আমি আশাবাদী প্রয়োজনীয় ইলেকট্রনিকস সামগ্রী ক্রেতাসাধারণ এর দোরগোড়ায় পৌঁছে দিতে পারব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com