শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি কয়ছর আহমেদ: মডেল উপজেলা গড়তে সবার সহযোগীতা চাই জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন  ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ, রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি, আলোচনা সভা,ডিও বিতরন ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন

জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে হযরত শাহ্ সৈয়দ শামছুদ্দিন (রহ.) তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত জেলাব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬’-এর বাছাই ও ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ৯ টা ব্যাপী সৈয়দপুর শামছিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদ্রাসা মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার মোট ১৬০ জন প্রতিযোগী অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহফিজুল কোরআন মাদ্রাসা সৈয়দপুরের পরিচালক ও সৈয়দপুর হাফিজিয়া টাইটেল মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়েখ ফখরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর হাফিজিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম কাশেমী।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন নাশিদ সিরিজের পরিচালক মোঃ জামাল আহমেদ ও তাহফিজুল কোরআন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ রায়হান আহমদ। অনুষ্ঠানে মনোজ্ঞ নাতে রাসুল পরিবেশন করেন তাহমিদ হাসান।

প্রতিযোগিতাটি ৩টি গ্রুপে (১৫ পারা, ১০ পারা ও ৫ পারা) বিভক্ত ছিল। প্রাথমিক বাছাই পর্বে হাফিজ কারী আব্দুল্লাহ আল মাহমুদ ও হাফিজ কারী আব্দুল্লাহ আল মামুনসহ চারজন বিচারক দায়িত্ব পালন করে ১৮ জন প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করেন। পরবর্তীতে ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজ মাওলানা আব্দুল হাই, হাফিজ কারী গোলাম কিবরিয়া এবং হাফিজ কারী হিফজুর রহমান।

অনুষ্ঠানে শুভেচ্ছা অনুভূতি পেশ করেন হযরত মাওলানা মনিরুল ইসলাম কাশেমী, সৈয়দপুর বাজার কমিটির সভাপতি মাওলানা সৈয়দ ছানাওর আলী, হাফিজ ক্বারী গোলাম কিবরিয়া, হাফিজ মাওলানা আব্দুল হাই, সৈয়দ আব্দুল আলী ও মাওলানা আমিনুল ইসলাম।

প্রতিযোগিতা শেষে ৩টি গ্রুপের মোট ১৮ জন বিজয়ীর মাঝে সর্বমোট ৬৩ হাজার টাকার নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিটি গ্রুপের ১ম বিজয়ীকে ৬ হাজার, ২য় বিজয়ীকে ৫ হাজার, ৩য় বিজয়ীকে ৪ হাজার, ৪র্থ বিজয়ীকে ৩ হাজার, ৫ম ও ৬ষ্ঠ বিজয়ীদের যথাক্রমে নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী ও এলাকার সম্মানিত স্পন্সরদাতাদের অর্থায়নে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনটি সম্পন্ন হয়। আয়োজকরা সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় বিচারকমণ্ডলী, অর্থদাতা ও উপস্থিত সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।

হিফজুল কোরআন প্রতিযোগিতার সার্বিক ব্যাবস্তাপনায় ছিলেন হাফিজ মাওলানা সৈয়দ আজহাদ আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com