শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে বৃটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের  বৃত্তি বিতরণ অনুষ্ঠানে এম এ মান্নান : শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ চলছে

জগন্নাথপুরে বৃটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের  বৃত্তি বিতরণ অনুষ্ঠানে এম এ মান্নান : শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক : 
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ চলছে। স্মার্ট বাংলাদেশ গড়তে একটি শিক্ষিত জাতি দরকার;  সেই লক্ষ্যেই সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । আমাদের প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনৈতিক উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখছেন তেমনি শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখছেন।
তিনি বলেন, আমার নির্বাচনী আসনের  জনসাধারণের ভালবাসার মূল্য দিতে চাই। কারণ আপনারা আমাকে বার বার নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আপনাদের ঋন শোধ করার নয়।
সোমবার বিকেলে  (৫ ফেব্রুয়ারি) জগন্নাথপুর বৃটিশ-বাংলা এডুকেশন ট্রাস্ট এর ২১তম মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এম. এ মান্নান বলেন,  বর্তমানে আমার মন্ত্রীত্ব পদ না থাকলেও  জগন্নাথপুর-শান্তিগঞ্জে আমার অসমাপ্ত কাজ  সমাপ্ত করতে কোন বাধাগ্রস্থ হবোনা। অতীতে আমি যেভাবে কাজ করেছি এখন তার চেয়ে আরো বেশি কাজ করতে পারবো। এখন এলাকাবাসী কে বেশী সময় দিতে পারবো এবং বেশী উন্নয়ন করতে পারবো।
কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের প্রতি  আন্তরিক, তিনি আমার প্রতি ও আন্তরিক। আমরা সকলে মিলে জ্ঞানবিজ্ঞান সমৃদ্ধ স্মার্ট  বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই।  তিনি বলেন জগন্নাথপুর কে একটি আধুনিক শহরে রুপান্তর করতে চাই। অচিরেই উপজেলা সদরে একটি মহিল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে তিনি ঘোষনা দেন।
জগন্নাথপুর উপজেলার পাটলী উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর বৃটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরনী অনুষ্ঠানে  ট্রাষ্টের চেয়ারম্যান আবদাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ এম এম আর কোরেশী শিপন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনূল ইসলাম।
মন্ত্রী বলেন, বৃটিশ-বাংলা এডুকেশন ট্রাস্ট জগন্নাথপুর উপজেলার শিক্ষার উন্নয়নে  শিক্ষা বৃত্তিসহ নানা ধরনের উন্নয়নে  কাজ করে যাচ্ছে।  শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নিতে জগন্নাথপুরে একটি রিসোর্স সেন্টার স্থাপন করেছেন, যা অত্যন্ত প্রশংসার দাবীদার। আশা করি, জগন্নাথপুরের শিক্ষাক্ষেত্রে আগামীতেও তারা আরও বেশী  অবদান রাখবেন। শিক্ষার উন্নয়নে তাদের পাশে থেকে সবধরনের সহযোগিতায় আমি সদা প্রস্তুত ।
এ সময় আরো  বক্তব্য রাখেন  বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সদ্য বিদায়ী সাধারন সম্পাদক হাসনাত আহমদ চুনু,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, বৃটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক ট্রেজারার আব্দুস শহীদ,  ট্রাস্টি এম. এ কাদির,  সিতাব খান, তাহের কামালী, সালমান খালেদ চৌধুরী, বৃটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের জগন্নাথপুর রিসোর্স সেন্টারের পরিচালক রাশিদ আহমদ চৌধুরী, হলিয়াড় পাড়া মাদরাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম,পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ, জগন্নাথপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম  প্রমুখ।
জগন্নাথপুর বৃটিশ-বাংলা ট্রাস্ট এর বৃত্তি বিতরণের ধারাবাহিকতায় ২১তম মেধাবৃত্তি বিতরণ-২০২৪ সনে জগন্নাথপুর উপজেলার স্কুল-কলেজ- মাদ্রাসার  ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্রাষ্টের পক্ষ থেকে মোট ২৫ লক্ষ টাকা বিতরণ করা হয়।মেধা অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীকে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com