বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

বারিস্টার মির্জা আব্দুল মতিনের নেতৃত্বে পতাকা উত্তোলন করা হয়;  জগন্নাথপুর মুক্ত দিবস আজ

বারিস্টার মির্জা আব্দুল মতিনের নেতৃত্বে পতাকা উত্তোলন করা হয়;  জগন্নাথপুর মুক্ত দিবস আজ

নিজস্বপ্রতিবেদক: আজ ৯ ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে জগন্নাথপুর উপজেলা শত্রুমুক্ত হয়েছিল।এর আগে ২৭ এপ্রিল মুক্তি যুদ্ধের সংগঠক বীর মুক্তি যুদ্ধা বারিষ্টার আব্দুল মতিনের নেতৃত্বে জগন্নাথপুর থানা ভবনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।স্বাধীনতা যুদ্ধে জগন্নাথপুরে ইতিহাসের বর্বরতম দুইটি গণহত্যা সংগঠিত হয়েছিল। হানাদারদের নৃশংসতা ও রাজাকারদের অপতৎপরতার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এ অঞ্চলের জনগণ। জগন্নাথপুরের বিপুল সংখ্যক ছাত্র, যুবক, শিক্ষক, কৃষক, আইনজীবী মুক্তিযুদ্ধে অংশ নেন।

১৯৭১ সালের ২৭ এপ্রিল দেশে স্বাধীনতা যুদ্ধ চলা কালীন সময়ে সর্ব প্রথম জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই মির্জা বাড়ীর বাসিন্দা মুক্তি যুদ্ধের সংগঠক বীর মুক্তি যুদ্ধা মরহুম বারিষ্টার আব্দুল মতিন এর নেতৃত্বে জগন্নাথপুর থানা ভবনে স্বাধীন বাংলদেশের পতাকা উত্তোলন করা হয়।এসময় মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তি যুদ্ধা  মরহুম মোজাফ্ফর হোসেন মেম্বার,বীর মুক্তি যুদ্ধা মরহুম  সাজ্জাদ হোসাইন, বীরমুক্তি যুদ্ধা মরহুম আব্দুর রব,বীরমুক্তি যুদ্ধা মরহুম আলমাছ হোসেন সহ অন্যান্য মুক্তি যুদ্ধাগন উপস্হিত ছিলেন। ইতিহাসে এ দিনটি স্বাধীনতা প্রিয় জগন্নাথপুর বাসীর নিকট একটি স্মরনীয় দিন। একাত্তরের ৩১শে আগস্ট শ্রীরামসী ও ১লা সেপ্টেম্বর রানীগঞ্জ বাজারে পাক হানাদাররা ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল। শত শত মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে। সেই পৈশাচিক হত্যাকাণ্ড আজও এ অঞ্চলের মানুষের হৃদয়ে নাড়া দেয়। ৯ ডিসেম্বর ১৯৭১ সালে শত্রুমুক্ত হয় জগন্নাথপুর উপজেলা। সাহসী যোদ্ধাদের কাছে রাজাকার, পাকসেনারা সেদিন আত্মসমর্পন করে।

এদিকে মুক্ত দিবস উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com