শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

শান্তিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

শান্তিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত কাউছার আহমদ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের দক্ষিণবাড়ির বাসিন্দা চুরুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গ্রামের পশ্চিম পাশের রাস্তায় ঘুরতে বের হয় কাউছার। এ সময় আবহাওয়া খারাপ হয়ে বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ছাতকের কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিক মিয়া জানান, শুক্রবার বিকেলে বজ্রপাতে কাউছার নামে এক কিশোরের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তার আত্মীয়স্বজন দ্রুত তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com