শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর পঞ্চায়েত কমিটির উদ্যােগে উত্তর গাজীনগর গ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় গ্রামের বিলের পাড়ে গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়। পর্যায়ক্রমে পাঁচ হাজার গাছ রোপণের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এ উদ্যোগের মাধ্যমে এলাকার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাথারিয়া বাজারের ইজারাদার মো. আব্দুল মমিন, উত্তর গাজীনগরের ছুরতজ্জামান, পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী এবং কমিটির সদস্য আরজু মিয়া, আসকর আলী, আক্কাস মিয়া, হাফিজুর রহমান, এলখাছুর রহমান, নজরুল ইসলাম ও আলেক উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন জামাল আবু নাসের, দিলোয়ার হোসেন, আজমল হোসেন শাহীন, আসাদ আবেদীন, আফজল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com