বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শাহজালালে ভারতীয় নাগরিকের কোমরে মিলল ১২ কেজি স্বর্ণ

শাহজালালে ভারতীয় নাগরিকের কোমরে মিলল ১২ কেজি স্বর্ণ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় নাগরিকের কোমর থেকে সোয়া ১২ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ছয় কোটি ১৫ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে ব্যাংকক থেকে আসা থাই এয়ারলাইনসের টিজি-৩৩৯ ফ্লাইট থেকে তাকে স্বর্ণসহ আটক করা হয়।
আটককৃত আরশাদ আয়াজ আহমেদ (৪৬) পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা।
ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (ডিসি) অথেলো চৌধুরী জানান, গোপন খবর পেয়ে টিজি-৩৩৯ ফ্লাইট থেকে নামার পর আরশাদ আয়াজকে অনুসরণ করেন কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন ১২ কেজি ৩০০ গ্রাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com