বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

এবার ৯৬ ঘণ্টা ধর্মঘট!

এবার ৯৬ ঘণ্টা ধর্মঘট!

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
পরিবহন ধর্মঘট রোববার রাজধানীতে বিআরটিসি বাসই ছিল যাত্রীদের একমাত্র ভরসা। ফার্মগেটে নেক অপেক্ষার পর একটি বাস এলে কে উঠবেন, তা নিয়ে নামতে হয় যুদ্ধে। ছবি: যুগান্তর
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবার ৯৬ ঘণ্টা ধর্মঘটের হুমকি দিয়েছে। সংগঠনটির ডাকা টানা ৪৮ ঘণ্টা ধর্মঘট মঙ্গলবার সকালে শেষ হচ্ছে।
ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারসহযে আট দফা দাবি দেয়া হয়েছে তা মেনে নেয়ার জন্য সরকারকে ২১ দিনের সময় দিয়ে নোটিশ দেয়া হবে।বেধে দেয়া সময়ের মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে পরবর্তীতে টানা ৯৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়া হবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী গণমাধ্যমকে বলেন, আমাদের চলমান কর্মবিরতি আগামীকাল ভোর ৬টা পর্যন্ত চলবে। এরপর পরিবহন চলবে।
তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) থেকে ২১ দিন সময় দিয়ে আমরা সরকারকে চিঠি দেবো। চিঠিতে আমরা সরকারকে আমাদের দাবির ব্যাপারে অবহিত করবো। আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে ২১ দিন পর আবারও ৯৬ ঘণ্টার ধর্মঘটে যাবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com