শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার

আসামে ৫ বাঙালিকে একসঙ্গে বসিয়ে গুলি করে হত্যা

আসামে ৫ বাঙালিকে একসঙ্গে বসিয়ে গুলি করে হত্যা

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ভারতের আসামের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উলফা জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে তিনসুকিয়া জেলার ধলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এসব বাঙালিকে ডেকে নিয়ে সেতুর পাশে বসিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের নাম শ্যামলাল বিশ্বাস (৬০), অনন্ত বিশ্বাস (১৮), অবিনাশ বিশ্বাস (২৩), সুবল দাস (৬০) ও ধনঞ্জয় নমশূদ্র (২৩)। আহত হয়েছেন দুজন।
পুলিশ জানায়, এদিন রাতে জংলা পোশাক পরা, মুখে কালো কাপড় বাঁধা সশস্ত্র পাঁচ-ছয়জন যুবক বাঙালি অধ্যুষিত খেরবাড়ি গ্রামে ঢোকে। রাত ৮টা নাগাদ একটি দোকানের সামনে কয়েকজন বাসিন্দা গল্প করছিলেন।
তারা বেছে বেছে কয়েকজনকে আলোচনা আছে বলে ডেকে ভূপেন হাজারিকা সেতুর কাছে নিয়ে যায়। এর পর তাদের গুলি করে হত্যা করা হয়।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সবাইকে জোর করে একসঙ্গে বসানোর পরই স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মারা যান একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন। ৩০০ মিটার দূরেই পুলিশ চৌকি। তবে পুলিশ আসার আগেই রাইফেলধারীরা পালায়।
আসামে নাগরিকত্ব আইন সংশোধনী এবং নাগরিক তালিকাবিরোধী বাঙালিদের নিশানা করার হুমকি আগেই দিয়েছিল উলফাগোষ্ঠী।
কংগ্রেসের অভিযোগ, উলফা যে বাঙালিদের মারার চেষ্টা করছে, এ কথা সরকার ও পুলিশ জানত। তার পরও নিরাপত্তার ব্যবস্থা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com