বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা জগন্নাথপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন: কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ শান্তিগঞ্জে ঠাকুরভোগে জনদুর্ভোগ লাঘবে পাকা রাস্তা আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে ৪০ বছরের নকআউট অভিশাপ ঘুচাল মেক্সিকো যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চীনের মন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন

মেছতার আধুনিক চিকিৎসা

মেছতার আধুনিক চিকিৎসা

মুখের কালো দাগ মানেই মেছতা নয়। সব কালো দাগই যে ভালো হবে এটাও বলা সঙ্গত নয়। তবে অধিকাংশ মেছতা চিকিৎসায় পজেটিভ ফলাফল পাওয়া যায়।

মেছতার কারণ : অনেক ক্ষেত্রেই সুস্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না, হরমোনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। জন্ম নিয়ন্ত্রণ বড়ি, ইস্ট্রোজেন হরমোন গ্রহণ, গর্ভাবস্থা, সূর্যের অতি বেগুনি রশ্মি মেছতার অন্যতম কারণ। জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলেই মেছতা হবে এমন কোনো কথা নেই। জীবনে একদিনও এই বড়ি খাননি অথচ তাদের মুখেও মেছতার দাগ হতে দেখা গেছে। মেছতার দাগ আছে এমন কেউ যদি চিকিৎসা করাচ্ছেন অথচ জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়া বন্ধ করেননি, তার ক্ষেত্রে এর থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা একেবারেই কম।

মেছতার প্রকারভেদ

এপিডারমাল : ত্বকের বহিস্তরের উপরিস্তরে বিদ্যমান থাকে। চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব।

ডারমাল : যা ত্বকের বহিস্তরের নিচের স্তরে বিদ্যমান থাকে। চিকিৎসায় খুবই ভালো ফলাফল পাওয়া যায়।

মিশ্রিত : যা ত্বকের অন্তস্তক ও বহিস্তকজুড়ে বিদ্যমান থাকে। এ ধরনের মেছতায় অনেক সময় ফলাফল ভালো আসে না।

মেছতা কোন স্থানে হয় : সাধারণত গালের ওপরের অংশেই এটা বেশি হয়ে থাকে। তবে চোয়ালে, নাকের উপরে ও কপালেও হতে দেখা যায়। মেছতা ত্বকের কোন স্তর পর্যন্ত বিস্তৃত তা ডড়ড়ফং খধসঢ়-এর মাধ্যমে পরীক্ষা করে ধারণা পাওয়া যায়।

বর্তমান ও আধুনিক চিকিৎসা : বর্তমানে কড়লরপ ধপরফ ও অুবষরপ অপরফ এর ব্যবহারও শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে এতে বেশ সুফলও পাওয়া যাচ্ছে। এ ওষুধ ত্বকের চরধসবহঃ বা রঞ্জন পদার্থ ধ্বংস করে। কিন্তু ত্বকের কালো দাগ যদি সূর্যের আলোক রশ্মির সংস্পর্শে আসে, তবে সেক্ষেত্রে চিকিৎসা করেও তেমন সন্তোষজনক ফলাফল আনা সম্ভব নাও হতে পারে। দিনের বেলায় বাইরে চলাচলের সময় সানব্লক ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে। বাইরে যাওয়ার অন্তত আধা ঘণ্টা আগে এই সানব্লক মুখে মেখে নিতে হবে।

ডা. দিদারুল আহসান

ত্বক, যৌন রোগ বিশেষজ্ঞ

আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা।

মোবাইল ফোন : ০১৭১৫৬১৬২০০

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com